• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের বাঁশখালীতে কোটি টাকার বিদেশী মদ উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের বাঁশখালীতে বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শীলকূপ ইউনিয়নের ইউনিয়নের মনকিচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নের্তৃত্বে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার গোন্নার বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর অভিযান চালানো হয়।
এ সময় তিন যুবক সহ কোটি টাকা মূল্যের বিদেশী মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য সাগর পথে এনে গণ্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিঘাটে নামানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী গ্রামের কাজী পাড়া এলাকার জামাল আহমদের পুত্র শোয়েব হোসেন (৩২), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সী বাড়ি এলাকার আমিন উল্লাহর পুত্র হেমায়েত উল্লাহ (২৮) ও গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের মধ্য আনালের তারিখ এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ২৪ টি কালো কাঁচের বিদেশি মদের বোতল, ৮৭টি নীল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৯টি বড় লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৩টি ছোট লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ২টি লাল ও সোনালী রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৪০০ টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯ টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং ১টি কালো রংয়ের মাইক্রোবাস উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামিরা অবৈধ পথে বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্ট এর জেটিঘাটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আগামিকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category