• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের মীরসরাইয়ে অস্থির আলুর বাজার, বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি

দিনকাল বিডি ২৪ / ২৫৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে নাগালের বাইরে আলুর দাম। গত এক সপ্তাহে কেজিতে অন্তত ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতাদের শঙ্কা, আলুর দাম আরও বাড়তে পারে। গতকাল মীরসরাই উপজেলার বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে এ তথ্য।
বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ডায়মন্ড নামে পরিচিত বিক্রমপুরের আলু ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে পাঁচ কেজি বিক্রি হচ্ছে ৩৩০-৩৫০ টাকায়। কেজিতে পড়ছে ৬৬-৭০ টাকা।
অথচ গত সপ্তাহেও প্রতি কেজি আলু ৫৫-৬০ টাকায় খুচরা বাজারে বিক্রি হয়েছিল। অর্থাৎ গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে অন্তত ১০-১৫ টাকা।
দোকানিদের দাবি, পাইকারি বাজারে আলুর দাম বেড়েছে। ৬৮-৬৯ টাকায় প্রতি কেজি আলু পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে। পরিবহন খরচ ও নষ্ট আলু বাদ দেয়ার পর প্রতি কেজির দাম পড়ছে ৭২-৭৩ টাকা। তাই বাধ্য হয়ে ৭৫-৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বড়তাকিয়া বাজারের এক বিক্রেতা বলেন, শুনেছি আলুর দাম আরও বাড়বে। গত চারদিনেই কেজিতে ১০ টাকা দাম বাড়ছে। নতুন আলু ওঠার আগে এ দাম আর কমবে না। আলুর দাম ১০০ টাকাও ছাড়িয়ে যেতে পারে।
তবে, একই বাজারে আনোয়ার হোসেন নামের এক বিক্রেতাকে আবার ৬৫ টাকায় আলু বিক্রি করতে দেখা যায়।
তিনি বলেন, আমি এক সপ্তাহ আগে ৬০ টাকা দরে আলু কিনে এনেছি। বিক্রি করছি ৬৫ টাকায়। এখন দাম বেড়েছে শুনেছি। যদি বেশি দামে কিনতে হয়, তাহলে বেশি দামে বিক্রি করবো।
বড়দারোগাহাট বাজারের পাইকারি এক বিক্রেতা বলেন, এক সপ্তাহ আগেও আলুর পাল্লা বিক্রি করেছি ২৮০ টাকায়। এখন বিক্রি করছি ৩৫০ টাকায়। দাম বাড়বে কি না, জানি না। যদি সরবরাহ কম থাকে, তাহলে বাড়বে। আর সরবরাহ বাড়লে দাম কমবে। তবে, এখন আলুর মৌসুম শেষের দিকে, যার কারণে দাম না কমার শঙ্কাই বেশি।
নতুন আলু বাজারে উঠতে এখনো দেড়-দুই মাস সময় লাগবে বলে জানান এ বিক্রেতা।
একাধিক ক্রেতা বলেন, আলুর দাম মাঝে কমেছিল কিছুটা। দাম আরও কমবে, এই আশায় তখন কিনিনি। কিন্তু এখন দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
মীরসরাই পৌর বাজারের এক ক্রেতা বলেন, সকালে ভ্যানে করে ৭৫ টাকায় বিক্রি করতে দেখলাম। ভ্যানে যদি দাম ৭৫ টাকা হয়, তাহলে দোকানে কত হবে? আর সাধারণ মানুষ কোথায় যাবে?
মিঠাছরা বাজারে আসা এক ক্রেতা বলেন, সব পণ্যের দামই বাড়ছে। কোনটি নিয়ে আলোচনা হচ্ছে, আর কোনটি আলোচনার বাইরে থেকে যাচ্ছে। কিন্তু মানুষ ঠিকই বেশি দামে ওইসব পণ্য কিনে খেতে বাধ্য হচ্ছেন। আসলে বাজারে কারো নিয়ন্ত্রণ নেই।
মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, শিগগির বাজারে গিয়ে মনিটরিং করবো। কেনা দামের চেয়ে যদি অতিরিক্ত দামে বিক্রি হয় তাহলে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category