• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আমিন শরিফ গুরুতর আহত

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নে গতকাল নাকি বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের মীরসরাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আমিন শরিফ এর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতয আহত করা হয়েছে।
ঘটনাটি সত্যি-ই দুঃখ জনক ও বটে বলে দলের একাধিক নেতা-কর্মীরা তাদের অভিমতে প্রকাশ করেছেন।
কারণ, বিগত ১৬-১৭ বছর আওয়ামী দুঃশাসনামলে বিএনপি’র প্রতিটা নেতা-কর্মী জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছে। নিরাপত্তা হীন তার কারণে অনেকেই বাড়ি-ঘর ও এলাকা ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছে। কেউ কেউ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত ও হতে হয়েছে। কিন্তু, গত ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর এখন আবার বিএনপি’র নেতা-কর্মীরা হামলার শিকার হতে হবে কোন সন্ত্রাসী দলের হাতে? এবং এখনো যদি সেই বিভিষিকাময় আওয়ামী আমলের মতো হামলার শিকার হতে হয় বিএনপি’র নেতা-কর্মীদের তা কি মেনে নেয়া যায় বা কেউ মেনে নিতে পারবে?
বিএনপি’র একাধিক প্রবীণ নেতা-কর্মী এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, আওয়ামী আমলে লেখার মতো মীরসরাইতে তেমন কাউকে পাওয়া যায়নি শুধু আপনি ছাড়া। এবং একা-ই লড়াই করে গেছেন আপনি আওয়ামী গুন্ডাদের বিরুদ্ধে। যার ফল স্বরূপ আওয়ামী গুন্ডাদের পর পর ৪ বার হামলায় রক্তাক্ত আহত হয়ে রক্তাক্ত সার্ট নিয়ে রাস্তায় হাঁটতে গিয়ে ও কোনো সাংবাদিক কে পর্যন্ত পাইননি বাদ-প্রতিবাদ তো দুরের কথা একটু শান্তনা দেয়ার জন্য। আর লাখ টাকার জিনিসাধি যে লুটে নিয়েছে তার মধ্যে এখন পর্যন্ত ১ টা নিতে পারেননি অভাবের তাড়নায়। অথচ সাংবাদিকতা পেশার মহা মূল্যবান জিনিস না থাকায় পেশাগত কাজ ও চালিয়ে যেতে কষ্ট হচ্ছে আপনার।আর এখন দেখা যাচ্ছে-লেখকের যেমন অভাব নেই নেতা-কর্মীর ও অভাব নেই! এবং যেই সব সাংবাদিক নামধারী আওয়ামী লীগের দালালরা বিএনপি’র নেতা-কর্মীদের পুটকি (হোন্দেত্তে) তে বাঁশ দিয়েছে তারাই এখন অবৈধ ব্যবসা সহ নানাবিধ: অপকর্মের সাথে জড়িত ওই সব বিএনপির নেতা-কর্মী নামধারীদের সাথে রাতের আঁধারে বিশেষ সখ্যতা সহ দহরম মহরম চালিয়ে যাচ্ছে!!! এ প্রতিবেদক শান্তনার তাদেরকে বলছেন- যে, যে প্রসঙ্গে লেখার আগ্রহ রাখে তাদের কে করতে দেয়া ছাড়া আর কি-ই বা করার আছে ? আপাতত: যে বা যারা যাহা লিখছে এবং লিখতে চাচ্ছে তাহা-ই লিখে যেতে দেয়া ছাড়া কোনো গত্যন্তর ও নেই।
প্রাসঙ্গিক ক্রমে দলের অনেক প্রবীণ নেতা-কর্মীরা বলছেন- বিগত আওয়ামী লীগের দুঃশাসনের দিনগুলোর কথা বাদ দিয়ে গত ৫ আগষ্টের পর থেকে মীরসরাইতে একের পর এক বিএনপি’র নেতা-কর্মীদের ওপর হামলা কে বা কারা চালিয়ে বিএনপি’র রাজনীতি কে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে তা বিএনপি’র হাইকমান্ড সহ জেলা ও উপজেলা নের্তৃবৃন্দকে সযাগ দৃষ্টি রেখে খেয়াল রাখতে হবে। অদুর ভবিষ্যতে আর যেনো কোনো ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়ে দলের নেতা-কর্মীদের আহত হতে না হয় সে জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ হাইকমান্ড ও জেলা-উপজেলা নের্তৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন দলের অগনিত সাধারণ নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category