• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মীরসরাই ও ফেনীর ছাগলনাইয়া অংশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার অংশে নদী থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনের ওপরসরকারি নিষেধাজ্ঞা আরোপিত থাকার তা অমান্য করে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের সময়ে যেমন তেমন ছিলো। কিন্তু, গত ৫ আগষ্টের পর থেকে রাজনৈতিক সাইনবোর্ড ধারী গুটি কতেক নেতা নামধারী ব্যক্তি বিশেষ অবৈধ পন্থায় নদী থেকে বালু উত্তোলন করে রাতারাতি লাখোপতি-কোটিপতি বনে যাওয়ার সামিল হলে ও নদীর কোদঘেঁষা ঘর-বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাওয়া নিয়ে দেশের শীর্ষ স্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক ও স্থানীয় বিভিন্ন পত-পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিস্তর লেখালেখি হওয়ার পর তদন্ত সাপেক্ষ প্রমাণ পাওয়ায় সরকারি ভাবে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়। এবং তা কার্যকর রুপ দেয়ার জন্য জেলা স্ব স্ব এলাকার প্রশাসক কে নির্দেশ ও দেয়া হয়েছে। আর জেলা প্রশাসক নির্দেশ দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে। এখন শোনা যাচ্ছে- দু’এক রাজনৈতিক দলীয় নেতাদের সাথে গোপনীয় যোগ সাজসের
যদি কোনো জেলা প্রশাসক এবং ইউএনও কোনো রাজনৈতিক দলীয় নেতাদের সাথে বিশেষ সম্পর্কের সুবাদে বালু উত্তোলনের সুযোগ সৃষ্টি করে দেয় তাহলে সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তা হিসেবে সরকারি নির্দেশ অমান্য করা অপরাধে তাদের জেল-জরিমানা ও চাকুরীচ্যুত করার বিধান রয়েছে। একজন সাংবাদিক হিসেবে আপনি তার খবরাখবর রাখেন। যদি নিজে কোনো কারণে পত্রিকায় নিউজ করতে অপারগ হলে আমার কাছে পাঠাবেন বিস্তারিত। অবশ্যই পত্রিকায় নিউজ হবে।
সকল ধরনের রক্তচক্ষু কে থোড়াই কেয়ার সাংবাদিকতার মহান পেশার মান অক্ষুন্ন রাখতে আগুয়ান থাকবেন সৎপথে পরিচালিত হওয়া সাংবাদিক সমাজ। এমনটি আশা করেন সকল শ্রেণী ও পেশার মানুষ।
এ দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ এপ্রিল (শুক্রবার) বিকালে জানা গেছে, ইজারা না হওয়া এবং বালু উত্তোলনের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকার পর ও ফেনী নদীর মীরসরাই অংশের শুভপুর ব্রিজ থেকে পশ্চিম দিকে ধুমঘাট এবং পূর্ব দিকে মোল্লাঘাট পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।
স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।
অভিযানে ফেনী নদীর পাশ্ববর্তী মেহেদীনগর গ্রামের হিঙ্গুলী খালে অবৈধ বালু উত্তোলনরত: দু’টি শ্যালো ড্রেজার বিকল করে দেয়া হয়। এবং বালু সরবরাহ কাজে ব্যবহৃত প্রায় ২ হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়। অনুরূপ আরেকটি অভিযানে করেরহাটের হাবিলদারবাসা এলাকায় একটি শ্যালো ড্রেজার বিকল ও প্রায় পাঁচ শ’ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category