• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র রাজনীতিতে সু’বাতাস: গ্রুপিং-দ্বন্দ মিট হওয়ার লক্ষণ

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের বিএনপি’র রাজনীতিতে গ্রুপিং-দ্বন্দ বে-সামাল করে তুলেছিলো। কিন্তু, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পলায়নের পর ওই গ্রুপিং-দ্বন্দ প্রকাশ্যে এসে তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা-কর্মীদের মাঝে এর প্রভাব পড়তে শুরু করে। ৫ আগষ্টের পর মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনৈতিকাঙ্গনে বিবদমান দু’গ্রুপ (নুরুল আমিন+ সাঈদ চৌধুরী এবং নুরুল আমিন চেয়ারম্যান) পৃথক পৃথক ভাবে সমগ্র মীরসরাই ব্যাপী বিশাল শো’ডাউন দিয়ে সর্ব মহলকে হতচকিত করে দেয়। কিন্তু, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরে বিএনপি’র বিভাগীয় শোভাযাত্রা/সমাবেশ কে সামনে রেখে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা ঘটায়। আকস্মিক ভাবে নুরুল আমিন+সাঈদ চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপের অনেক নেতা-কর্মীরা নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীদের সাথে একাত্ম হয়ে কাজ করতে দেখা যায়। মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার দায়িত্বে থাকা অনেক নেতা-কর্মীদের দেখা যাচ্ছে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীদের সাথে একসাথে চলাফেরা সহ রাজনৈতিক কর্মসূচিতে থাকতে।
উপজেলার ১নং করেরহাট ইউনিয়নে নুরুল আমিন+ সাঈদ চৌধুরী গ্রুপের ও নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের স্থানীয় বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাশেম কালা মেম্বার, সিরাজুল হক, সাধারণ সম্পাদক সিরাজ মেম্বার, আবুল হোসেন মিয়া সওদাগর, নুরুল আলম মেম্বার, ছালেহ আহমেদ ডিপটি,ইয়াছিন মিজান, আবদুল খালেক, রেজাউল করিম নোমান, কালাম আমিন, জামশেদ আলম ফারুকসহ অপরাপর দায়িত্ববান নেতাদের কে একসাথে দেখা গেছে।
অন্যদিকে-বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিঙ্গুলী ইউনিয়নে ও ঠিক এক-ই অবস্থা দেখে অনেকেই বলাবলি করছেন ওই রকম দৃশ্য টি দীর্ঘদিন যাবত সবার প্রত্যাশা ছিলো।
২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী ছালেহ আহমেদ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী, জাফর আলম লিটন সহ নুরুল আমিন+সাঈদ চৌধুরী গ্রুপের অনেক দায়িত্ববান নেতা-কর্মীদের নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীদের সাথে এক সাথে দেখতে পেয়ে এবং বিভিন্ন প্রোগ্রামে দেখা যাওয়ায় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে খুশির বন্যা বইয়ে চলেছে।
নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের একাধিক নেতা দাবি করে বলেন, উল্লেখিতরাই শুধু নয় আরো অনেক নেতা-কর্মীরা যোগাযোগ রাখছেন। তারা দলকে ভালোবাসার প্রতিদান স্বরূপ নুরুল আমিন চেয়ারম্যান এর নের্তৃত্বের আস্থা রেখে অচিরেই আমাদের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
তারা দাবি করে আরো বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপি’র শোভাযাত্রা/সমাবেশে ওই নুরুল আমিন ও সাঈদ চৌধুরী গ্রুপের অনেক নেতা-কর্মী তাদের সাথে ছিলো না।
এর সত্যতা কতোটুকু তা এখনো নিশ্চিত না হলে ও অবস্থাদৃষ্টে মনে হওয়ার কথা যে, দিন দিন নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের পাল্লা ভারীর দিকে এগুচ্ছে। আর তাতে করে নুরুল আমিন চেয়ারম্যান এর রাজনৈতিক বিচক্ষণতা ও ধীরে ধীরে ফুটে উঠতে চলেছে।
মীরসরাই উপজেলা-ই শুধু নয় পুরো চট্টগ্রামের তৃণমূল পর্যায়ের দলীয় সাধারণ নেতা-কর্মীরা দলকে টিকিয়ে রাখতে দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং-দ্বন্দ জিইয়ে থাকুক তা চায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category