• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের মীরসরাই স্টেডিয়ামের মেলায় আধিপত্য বিস্তার’র সংঘর্ষ ঘটনায় যুবদল কর্মী নিহত: আহত ১০, গ্রেপ্তার ৪

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরের স্টেডিয়ামে চলমান মাসব্যাপী মেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না (৩৪) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে পাওয়া খবরে জানা গেছে।
সূত্র জানায়, গতকাল প্রায় সাড়ে ১০টার দিকে মেলা প্রাঙ্গণে মীরসরাই পৌরসভা বিএনপি’র সদস্য সচিব জাহিদ হুসাইন ও মীরসরাই সদর পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না সহ উভয় গ্রুপের ১০/১২জন নেতা-কর্মী আহত হয়।
আহতদের মধ্যে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না মুহুর্তের মধ্যে প্রাণ হারান। বাকি আহতরা বিভিন্ন ভাবে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না নিহত হওয়ার ঘটনায় মীরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান সহ ৪ জনকে গ্রেপ্তার করে মীরসরাই থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্যান্যরা হলো- নাজমুস সাকিব মারুফ (২৩), মোঃ শাহ আলম (৪৮) ও আরমান হোসেন (২৭)। গ্রেপ্তারকৃতদরকে পরদিন সকালে আদালতে পাঠানো হয়েছে।
যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না নিহত হওয়ার ঘটনায় তার ভগ্নিপতি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বর্তমানে পরিস্থিতি থমথমে হলে বিএনপি’র দায়িত্ববান নের্তৃবৃন্দের সাংগঠনিক কঠোরতায় আর তেমন কোনো ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন না কেউ।
তথাপি, পুলিশ কে সযাগ থাকার কোনো বিকল্প নেই বলে ও মনে করছেন অনেকেই।
ঘটনায় আহতদের মধ্যে প্রায় সবাই চিকিৎসাধীন রয়েছে।
তাদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, মোঃ সজিব (২৪), মোঃ আরাফাত (২৫), মোঃ আসিফ (২২), রাহাত (২১), হাসান (২৭), রাশেদ (২০), হৃদয় (২৬) ও শাকিল (২৩)।
ঘটনাস্থলে ছিলেন না দাবি করে মীরসরাই পৌরসভা বিএনপি’র সদস্য সচিব জাহিদ হুসাইন অভিযোগ করে বলেন- তার বাড়ি-ঘরে ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
তিনি ওই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category