• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের রাউজানে ছাত্রদল নেতাকে অপহরণের ৪ ঘণ্টা পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের রাউজানে ছাত্রদলের দুই নেতাকে অপহরণের চার ঘণ্টা পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীরা।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার কর্ণফুলী নদীর মাজের চরে থেকে তাদের উদ্ধার করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপহৃত হন। তাদের হাত, পা ও চোখ বেঁধে কর্ণফুলী নদীর মাজের চরে ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় অধিবাসীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাউজান উপজেলা বিএনপি’র দুই গ্রুপে বিভক্ত। অপহরণের শিকার দুই ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এই বিষয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাংবাদিকদের কল এ সাড়া না দেয়ায় তার বক্তব্য নিতে পারেননি সাংবাদিকরা।
তবে, থানার উপপরিদর্শক নাফিজুল ইসলাম সংবাদ মাধ্যম কে বলেন, ‘অপহরণ নয়, এটি দুই গ্রুপের মারামারির ঘটনা বলে জানতে পেরেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category