• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ফরম পুরনেঐ দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
চট্টগ্রামের লোহাগাড়ার বার আউলিয়া কলেজের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণের সুযোগ প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার (২ জুন) দুপুর ১২টার দিকে কলেজ গেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বার আউলিয়া কলেজের এবারের নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে কৃতকার্য না হওয়ায় প্রায় ৪ শ’ শিক্ষার্থী কে ফরম পূরণের সুযোগ দিচ্ছেন না কর্তৃপক্ষ। যার ফলে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে দেয়ার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ পূর্বক বিক্ষোভ করে।

এতে প্রায় ৪০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে সড়কে উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। তীব্র তাপদাহে যানবাহনে আটকা পড়ে দুর্ভোগ পোহান দূরপাল্লার যাত্রীরা। পুলিশের উপস্থিতি টের পেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পালিয়ে যায়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
শিক্ষার্থীরা জানায়, পার্শ্ববর্তী অন্যান্য কলেজে যে সব শিক্ষার্থীদের এইচএসসি নির্বাচনী যারা সকল বিষয়ে কৃতকার্য হতে পারে নাই তাদের কাছ থেকে বার বার সম্পূরক পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করে ফরম পূরণ করার সুযোগ দিয়েছে।

কিন্তু, বার আউলিয়া কলেজ কর্তৃপক্ষ সেই সুযোগটি দেয় নাই। যার ফলে প্রায় ৪ শ’ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করা থেকে বঞ্চিত হচ্ছে। রোববার এইচএসসি ফরম পূরণের শেষ দিন ছিলো বলে ও শিক্ষার্থীরা জানায়।

তারা জানায় অনেক অনুনয়- বিনয় করে ও কর্তৃপক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে-ই আমরা এমন কর্মসূচির দিকে যেতে বাধ্য হয়েছি।
শিক্ষার্থীরা বলেন, আমরা সকল শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের দাবি জানাই। এর পর এ যদি কর্তৃপক্ষ তা কোনো রুপ গুরুত্ব না দেন তাহলে পরবর্তীতে কি করা যেতে পারে তা সবাই এক একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে বিক্ষোভ করছিলো। এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কথা বলা হয়েছে। তবে, শিক্ষার্থীরা বিক্ষোভ করার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ করে নাই।
শিক্ষার্থীরা বিক্ষোভ করার ব্যাপারে জানতে বার আউলিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম উদ্দিনকে একাধিকবার ফোন করে ও সাংবাদিকরা সাড়া সাড়া পায়নি। তাই এই ব্যাপারে তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category