• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পান করে মনের ক্ষোভ মিটিয়ে পরপারে স্বামীধন

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪

এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পান করে চিরজীবনের জন ক্ষোভ-অভিমান’র ইতি ঘটিয়ে পরপারে চলে গেলেন স্বামীধন!
স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যার ষোল কলা পূর্ন করতে যাওয়া ওই যুবককে পরিবারের লোকজন তা টের পেয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল সেখানে তার দেহ হিমশীতল হয়ে যায়।
মৃত্যু বরণকারী শাকিল খান (২৪) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার বেলাল হোসেনের পুত্র ছিলো বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিদারুল আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ক’বছর আগে পশ্চিম লালানগর (এক-ই এলাকা) এলাকার আনিকাকে বিয়ে করেন শাকিল। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়।কিন্তু, কন্যা সন্তানের জন্মের পর থেকে শাকিল ও আনিকার মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সামাজিক বৈঠক পর্যন্ত গড়ায়। বৈঠকে সমাধান হয়নি। এক পর্যায়ে আনিকা তার বাপের বাড়িতে চলে যান। শাকিল স্ত্রীকে বাড়িতে ফেরানোর চেষ্টা করে ও ব্যর্থ হন।

ওই ইউপি সদস্য আরও জানান, গত শনিবার বিকেলে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজ বাড়িতে আনতে চেষ্টা করেন শাকিল। কিন্তু, স্ত্রী নাকচ করলে শাকিল শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজারে চলে যান। সেখানে একটি দোকান থেকে কীটনাশক কিনে তা পান করেন। ঘটনার কিছুক্ষণ পর শাকিলকে ছটফট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক পানে যুবকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category