• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় ডাক্তারের মৃত্যু ঘটনায় ২ আসামির জামিন নামঞ্জুর

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় ডাক্তার কোরবান আলীর মৃত্যুর ঘটনায় করা মামলায় আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজুর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুন) তারা চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী এএইচএম জিয়া উদ্দিন।

তিনি বলেন, ডাক্তার কোরবান আলীর মৃত্যুর ঘটনায় আজ আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলো। আদালত শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, গোলাম রসুল নিশান মামলার ৭ নং আসামি। নিশানের বিরুদ্ধে অভিযোগ- তার নের্তৃত্বে আসামিরা উচ্ছৃঙ্খল আচরণ করতো এবং তার নির্দেশনায় হামলা হয়।

কিন্তু, নিশান ঘটনার সময় ঘটনাস্থলে ছিলো না। অপর আসামি রাজুর বিরুদ্ধে এফআইআর এ ও কোনো অভিযোগ ছিলো না।
এই মামলায় আসামিরা হলেন- মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, আরিফুল্লাহ রাজু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত।

এর আগে নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লেনে গত ৫ এপ্রিল কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েছিলেন দাঁতের ডাক্তার কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী। চলতি বছরের ১০ এপ্রিল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাক্তার কোরবান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category