• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামে দুই যুবক কে গুলি করে হত্যা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় গুলিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শুক্রবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কেনো এই হত্যাকাণ্ড ঘটেছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে।
এবং কারা এ ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমি নির্দ্বিধায় জানাতে চাই, যে কোনো অপরাধমূলক ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়, যদি কেউ সে মর্মে দাবি করে তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। কোনো অপরাধীর দায়িত্ব জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নেবে না বলে ও তিনি সাফ জানিয়ে দেন।
বিএনপি নেতা মীর হেলাল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই ধরণের বিষয়ে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন, যাহা আমরা পালন করে যেতে সদা সচেষ্ট এবং সদা সচেতন।
উল্লৈখ্য বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত মোঃ আনিস (৩৭) হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার মৃত মোঃ ইসহাক মিয়ার পুত্র। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩১)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার মৃত মোঃ রফিক উদ্দিন এ্য পুত্র বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category