• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চাঁদ দেওয়া বক্তব্যে বিব্রত হলেও সাংগঠনিক ব্যবস্থা নেবে না বিএনপি

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদকে নিয়ে বিব্রত হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বিএনপি ।
দলটির নেতারা বলছেন, বিএনপি হত্যার রাজনীতি করে না, এটাকে প্রশ্রয় দেয় না। হত্যার হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদের দেওয়া বক্তব্য তার নিজস্ব। এটা দলের বক্তব্য নয়। তার এই বক্তব্য নিয়ে দল বিব্রত। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবে না বিএনপি।

তারা বলছেন, চাঁদের বক্তব্য নিয়ে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব এটাকে ‘মুখ ফসকে’ বেরিয়ে যাওয়া একটি ‘অনাকাঙ্খিত’ বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন। তবে, তার এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগ ইতিমধ্যে রাজনীতি শুরু করে দিয়েছে। তারা বলতে চেষ্টা করছে, এটা চাঁদের ব্যক্তিগত বক্তব্য নয়, সামগ্রিকভাবে বিএনপির রাজনীতি এটাই।

ফলে বিএনপি যদি এখন তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়, তাহলে দলের পক্ষ থেকে এটাকে ‘অনাকাঙ্খিত’ বক্তব্য বলে যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা টিকবে না। আওয়ামী লীগের বক্তব্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাই তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। এটাকে আইন-আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলছেন, চাঁদের বক্তব্য নিয়ে বিএনপি বিব্রত হলেও এ নিয়ে দলে দু’টি পক্ষ আছে। একটি পক্ষ মনে করে, নেতাকর্মীদের উজ্জীবিত করতে গিয়ে মুখ ফসকে এটি বলে ফেলেছেন তিনি। ইতিমধ্যে তাকে এবং তার পরিবারের অনেককে গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অবিচার। তাই বিষয়টি আইনের ওপর ছেড়ে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমাদের পূর্ব পুরুষরাও রাজনীতি করেছেন। তারাও রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। কেউ এ ধরনের বক্তব্য দেননি। কিন্তু এখনকার পরিস্থিতি খারাপ। কেউ ধৈর্য ধরতে পারছে না। সবাই হুট-হাট এসব বক্তব্য দিয়ে ফেলছে।
বিএনপির নেতারা বলছেন, বিএনপি এখন কঠিন আন্দোলনে আছে। তাই নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বক্তব্য দিতে হবে।

যাতে কোনোভাবেই সরকার পরিস্থিতি ঘোলাটে করতে না পারে এবং চলমান আন্দোলনে ব্যাঘাত না আসে। তাই প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চাঁদের দেওয়া এ বক্তব্যকে তার নিজস্ব বলে ব্যাখ্যা দিয়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া উচিত। তবে, আমি যতটুকু জানি, এই মুহ‚র্তে তার বিরুদ্ধে দল কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবে না।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দেন।
ওই সমাবেশে চাঁদ বলেন,‘আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করব না, এখন একটাই দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category