• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামী ও জাল রুপি তৈরীর সরঞ্জাম-সহ গ্রেফতার-১

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ২১ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে জালনোটের লেনদেন চক্রের মূলহোতা মোঃ বশির উদ্দিনকে বিপুল পরিমাণ জাল রুপি গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭লক্ষ ৯হাজার ৫শত ভারতীয় জাল রুপি ও বাংলাদেশী নগদ ১২ হাজার ৬০টাকা এবং জালনোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নেয়ামত নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‌্যাব-৫, এর অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও র‌্যাবের একটি অভিযানিক দল।
আটককৃত জালনোট কারবারি: মোঃ বশির উদ্দিন, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজর (পারদিলালপুর) গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত জালনোট কারবারি বশির উদ্দিন ২০১৬ সাল থেলে জালনোট ব্যবসার সাথে জড়িত। তার নামে পূর্বে এ সংক্রান্ত আরো ৩টি মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার একটি নির্জন বাসায় এ ব্যবসার কার্যক্রম পরিচালনা করে সে। জিজ্ঞাসাবাদে এ সিন্ডিকেটের আরোও কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
একই দিনে অপর এক অভিযানে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধাকে নিহতের ঘটনায় পলাতক আসামী চালকে গ্রেফতার করছে র‌্যাব-৫।
গ্রেফতার মোঃ ভোদু আলী (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ফতেপুর খোলশী এলাকার মৃত সাবুর আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৮ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন জোর পাইকতলা সরজন বাজার এলাকায় (৫২) এক বৃদ্ধাকে দ্রæত গতি সম্পন্ন একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা মৃত্যু হয়। এ সময় ঘাতক চালক ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহিপুর কলেজ মোড় এলাকা হতে শুক্রবার (১৯ মে) রাত ৯টায় পলাতক ঘাতক চালক মোঃ ভোদু আলীকে গ্রেফতার করে র‌্যাব।
পরে দায়েরকৃত মামলায় সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category