• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ছাত্রদলের সাবেক নেতা ঝন্টুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রনেতা রউফুল ইসলাম ঝন্টুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) বাদ আসর বাগেরহাট শহরের মুনিগঞ্জস্থ রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুবসংসদ চত্বরে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ এর সভাপতিত্বে ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফোরকান আহম্মেদ, সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মান্না, সাবেক পৌর যুবদলের সদস্যসচিব ওমর আলী মুন্না।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেহেবুবুল হক কিশোর, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট পৌরসভার সাবেক কাউনিাসলর সরদার লিয়াকত আলী, মাহবুবুর রহমান টুটুল, জাতীয়তাবাদি আইন জীবিফোরামের সভাপতি এ্যাড: মোশারেফ হেসেন মন্টু, জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার , যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েলসহ জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে রউফুল ইসলাম ঝন্টুর আত্মার মাগফেরাত কামনা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনা, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে মুনিগঞ্জে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের শুভ উদ্ধোধন করা হয়। উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category