• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘির ছাতিয়ানগ্রামে সাবেক এমপি মরহুম আব্দুল মোমিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচঁাচিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার রুহের মাগফিরাত কামনা করে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বাদ জুম্মা আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ক্বওমী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এই দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলাউদ্দিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফটিক, ফিরোজ হায়দার পিন্টু, লুৎফর সরকার, রহিম উদ্দিন শাহ্, সরফরাজ হোসেন, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম সরকার, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক তামিম হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুল, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রোহান ইসলাম বিপুলসহ এলাকার মুসল্লিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category