• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

আলহাজ্ব আব্দুল হক সাহেব এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,,

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি, বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বর্ষিয়ান রাজনীতিবিদ, শিক্ষানুরাগী এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হক সাহেব এর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন ) বিকাল ৪টর দিকে আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুব উদ্দিন আহম্মেদ, আহবায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি।
ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলামের পরিচালনায় শোকসভায় প্রধান বক্তা ছিলেন জনাব জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হাজী খন্দকার টিপু সুলতান, সাধারণ সম্পাদক, মিরপুর উপজেলা বিএনপি।
আব্দুর রশিদ, আহবায়ক, মিরপুর পৌর বিএনপি। আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব, মিরপুর পৌর বিএনপি। মোশাররফ হোসেন মুশা, সাবেক সভাপতি, সদরপুর ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানের এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
আব্দুস সালাম, প্রভাষক আমলা সরকারি ডিগ্রী কলেজ, শরিফুল ইসলাম, অধ্যক্ষ, হাজী নুরুল ইসলাম কলেজ, আব্দুল গাফফার, প্রধান শিক্ষক, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়, এনামুল হক, প্রধান শিক্ষক, জাহানার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আসম পারভেজ, প্রধান শিক্ষক আজমপুর মাধ্যমিক বিদ্যালয়, আব্দুর রহমান, প্রধান শিক্ষক, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল বারী, প্রধান শিক্ষক, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়, মানিক ইসলাম, সহ-সভাপতি, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
মিঠুন হোসেন, সাংগঠনিক সম্পাদক, রুবেল হক, প্রচার সম্পাদক, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
প্রয়াত আলহাজ্ব আব্দুল হক সাহেব এর একমাত্র ছেলে হাসানুল হক বান্না।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রকাশক সম্পাদক ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ।
শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব আব্দুল হক সাহেব এর আত্মার রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন গোয়াবাড়ীয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মারুফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category