স্টাফ রিপোর্টারঃ নওগাঁর প্রবীণ সাংবাদিক প্রয়াত মাসুদুর রহমান রতনের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২১ এপ্রিল সোমবার সন্ধ্যায় স্মরণসভার আয়োজন করে নওগাঁ জেলা প্রেসক্লাব।নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ স্মরণ সভায় স্মৃতিচারণ করেন, প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের সহধর্মিনী,
একমাত্র কন্যা, জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, এমদাদুল হক সুমন,
ফরিদুল করিম তরফদার, নবীর উদ্দিন, এম আর ইসলাম রতন, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস,এম আজাদ হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক রিফাত হোসাইন
সবুজসহ জেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন।পরে মাসুদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়