• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

একজন আদর্শবাদী মানুষ ছিলেন সাংবাদিক নাসিরুল আলম চসিক মেয়র ডাঃ শাহাদাত

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, মানুষ মৃত্যু বরণ করলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না। একজন আদর্শবাদী মানুষ তার কর্মের মধ্য দিয়ে মৃত্যুর পরও বেঁচে থাকেন।
আজকের অনুষ্ঠিতব্য এই শোকসভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে প্রয়াত সাংবাদিক নাসিরুল আলম একজন আদর্শবাদী মানুষ ছিলেন।
টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের প্রয়াত সাবেক সহ সভাপতি মোঃ নাসিরুল আলমের শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২১ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, যমুনা টেলিভিশন চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ ও দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন।
টিসিজেএ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোঃ নবাব মিয়া, টিসিজেএ নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, মোঃ ফরিদ উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সভাপতি এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, রবিউল হোসেন টিপু সহ টিসিজেএ সাবেক ও বর্তমান নের্তৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং টিসিজেএ সাবেক সহ সভাপতি মোঃ নাসিরুল আলমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চট্টগ্রাম জোনের মসজিদের ইমাম ক্বারি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category