• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

জামালপুর প্রতিনিধি :
জামালপুরে মেলান্দহে রুমানা আক্তার (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রুমানা উপজেলার হাজরাবাড়ী পৌরসভার গোরমাপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে। সে এ বছর হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ওই শিক্ষার্থী ও তাঁর মা এক বিছানায় শুয়ে পড়ে। নিহত শিক্ষার্থীর চাচা রাত সাড়ে ৩ টার দিকে বের হয়ে দেখেন রুমানা আম গাছের সঙ্গে ঝুলে আছে। তাঁর ডাক চিৎকারে পরিবারের লোকজন ওঠে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে ঘরে নেন। পরে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রুমানা নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category