• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে আজগর আলী তারা (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুন) সকালে পৌরসভার নাগের পাড়া রশিদ মন্সির বাড়ির পিছনে লিচু গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজগর আলী পৌরসভার নাগের পাড়া এলাকার আব্দুস সামাদ মুন্সির ছেলে।

জানাগেছে, সোমবার সকালে স্থানীয়রা লিচু গাছের সাথে তারা মিয়ার লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার জানায়, প্রায় ২৫ বছর পূর্বে নিহত আজগর আলী তারা মিয়ার সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে সে একাই রান্না করে খেতেন। বেশ কিছুদিন থেকে নিহত আজগার আলী ও প্রতিবেশি রশিদ মুন্সির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আজগার আলী প্রতিপক্ষের মামলায় ৩ মাস ১৯ দিন জেলে থেকে চলতি মাসের ১১ জুন (রবিবার) জামিনে মুক্তি পান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার যায়যায়দিনকে জানান, আজগর আলী তারা নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category