• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রোববার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের সরদারের বাজার এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয় পার্টি ও তাঁর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন, জিএম কাদেরের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপুসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা দ্রুত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category