• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জয়পুরহাট বগুড়া মহাসড়কে দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধি:ফারুক হোসেন

জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে এক চালক নিহত হয়েছেন।

আজ সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ঠুসিগাড়ী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমী নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং রড বোঝাই ট্রাকের চালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে জয়পুরহাট থেকে একটি বালু বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের সাথে ঠুসিগাড়ী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান বলেন-স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে পুলিশের হাতে হস্তান্তর করেছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন-ঘন কুয়াশার কারনেই মুলত এই দূর্ঘটনাটি ঘটেছে। মৃত্যুর ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category