• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঝিকরগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

দিনকাল বিডি / ২৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃযশোরের ঝিকরগাছায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌর সদরের হাসপাতাল রোডে প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আব্দুল বারিকের ছেলে।

স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল মহাসড়কে বৃহস্পতিবার সকালে ঝিকরগাছায় বেনাপোলগামী একটি কয়লা ভর্তি (যশোর ট- ১১-২০১) একটি ট্রাক যশোরের অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেল চালক তার নিজ বাসায় যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঝিকরগাছায় সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।এবং এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category