• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা-ছাত্রসহ নিহত ২

দিনকাল বিডি / ৮৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ
ঝিনাইদহে ট্রলির ধাক্কায় আদনান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে পৌর এলাকার উদয়পুর নামক এলাকায় কলাহাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, কোটচাদপুর উপজেলার কুশনা আমেরিকান সড়কে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় কাজল (১৭) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত হন । এসসময় তার চাচাতো ভাই আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
নিহত আদনান- সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. শিমুল হোসেনের ছেলে। সে ছিল স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। অন্যদিকে কাজলের বাড়ী কোটচাদপুর উপজলার বলুহর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে । সে কোটচাদপুর কলেজের ১ম বর্ষে ছাত্র ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত দুইদিন আগে নিহত আদনান ঈদের ছুটিতে নানী বাড়ি উদয়পুুরে বেড়াতে আসেন এবং আজ সকালে সে জাম খাওয়ার জন্য ঘটনাস্থলে পৌছানোর পরই পিছন দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।
ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আদনান দুইদিন আগেই নানিবাড়ি বেড়াতে আসে এবং আজ সকালে সে কানে ইয়ারফোন নিয়ে কিছু একটা শুনতে শুনতে জাম খাওয়ার জন্য যায় এসময় পিছন দিক থেকে আসা ট্রলি হর্ন বাজালে সে শুনতে পায় না এমন সময় ট্রলিটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কোনো মামল হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category