• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ মে, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
স্বজনরা জানায়, শনিবার সকালে রজব আলী বাড়ির পাশের প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। সকাল ১১টার দিকে কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিজের ঘরের ভেতরে যান।

বৈদ্যুতিক ফ্যানের পাশে বসে থাকার অবস্থায় অসাবধানতাবশত ফ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category