• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝড়ে ভেঙে পড়া দেয়াল কেড়ে নিল ছোট্ট বিথির প্রাণ

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে বাড়ির পুরনো প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১২) নামে এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত বিথি ওই গ্রামের কৃষক আবু বক্করের বড় মেয়ে এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় প্রবল ঝড় ও ভারী বর্ষণ। সে সময় বিথি বাড়ির পাশে টিউবওয়েলের কাছে হাত-পা ধুচ্ছিল। আকস্মিক ঝড়ো হাওয়ায় ঘরের পাশের পুরনো ও দুর্বল একটি প্রাচীর বিকট শব্দে ধসে পড়ে তার উপর। মুহূর্তেই মেয়েটি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়।

বিথির স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করেন এবং বনপাড়া বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের চাচাতো ভাই হালিম হোসেন বলেন, “বিথি খুব মনোযোগী ছাত্রী ছিল। স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হয়ে গ্রামের শিশুদের পড়াবে। একটুখানি বৃষ্টিতে ভেঙে পড়া দেয়ালই ওর স্বপ্নের অবসান ঘটাল।”

বিথির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা ভিড় করেছেন তার বাড়িতে। সবার চোখে-মুখে বিষণ্নতা, বাকরুদ্ধ হয়ে পড়েছেন সবাই।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category