• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ঠাকুরগাঁওয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা নিহত ২, আহত ১

দিনকাল বিডি / ২৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলা হতে ফাড়াবাড়ি রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

শনিবার রাত সাড়ে ৮ টায় ফাড়াবাড়ি হতে শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে।
নিহত, মিন্টু (২৩) পিতা: মৃত গিয়াসউদ্দিন, সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের বাসিন্দা। অপরজন, হাসান (৩০) পিতা: আফাজ উদ্দিন, আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের বাসিন্দা। চিকিৎসাধীন রয়েছে ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আহত দুজনেই অটো রিক্সা চালক। তারা ফারাবাড়ি থেকে শহরের দিকে আসছিল। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করে।

আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category