• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

তিন দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা উপলক্ষে মান্দায় ভূমি সেবা বিষয়ক জনসচেতনামূলক বর্ণাঢ্য র‌্যালি ও সভা

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় তিন দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে (২৫ মে) রোববার সকালে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া।
এ সময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,কানুনগো হামিদুর রহমান,সার্ভেয়ার এমদাদুল হক প্রাং, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আল হেলাল,মাহফুজুল আলম,সুমনা আক্তার,মাসুদা খানম,আরমান হোসেন,ফিরোজ কামাল,রহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা চত্ত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর এ মেলার উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মেলায় একটি সেবা বুথ রয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category