• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দলের কেউ যে কোনো অপকর্মে লিপ্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: চট্টগ্রামে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম :: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সাথে আপোস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কীভাবে পালিয়ে গেছে কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছে, তা দেশবাসী দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, তাদের ভালোবাসা অর্জন করুন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশনা মেনে বিএনপি ও যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যেতে হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম শহরের কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে তাদের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে।
সেই লক্ষ্যে যুবদলের প্রতিটি নেতা-কর্মী এখন থেকেই যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। যুবদলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কোনো কাজ করবেন না, যাতে করে জনগণের মনে কষ্ট লাগে। যুবদলের কোনো নেতা-কর্মী অনৈতিক কর্মকাণ্ড, কিংবা অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেয়া হবে। দলে দুস্কৃতিকারীদের ঠাঁই হবে না।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল, লক্ষীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহাজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোঃ জসিম, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, বান্দরবান জেলা যুবদলের সভাপতি মোঃ জহির উদ্দিন মাসুম, রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, লক্ষীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম হুমায়ূন, বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম চৌধুরী, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার সহ চট্টগ্রাম বিভাগীয় যুবদলের আওতাধীন মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌরসভার নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category