• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দাদার শশুড়বাড়ি ঈদের দাওয়াত খেতে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় প্রাণ গেলো নাতনীর; আটক ১

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আছিয়া জান্নাত নামে এক শিশু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে কসব ইউনিয়ন পরিষদের পাশের (পলাশবাড়ি- পাঁজরভাঙ্গা) সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। আড়াই বছর বয়সী নিহত আছিয়া জান্নাত উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের গার্মেন্টসকর্মী আকাশের একমাত্র মেয়ে।

নিহতের দাদা মোজাম্মেল হক বলেন, আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তিনি ,তার স্ত্রী আঞ্জুয়ারা,ছেলে আকাশ,ছেলের স্ত্রী মৌসুমী এবং ওই নাতনী আছিয়া জান্নাতসহ একটি ভ্যানযোগে তালপাতিলা মোড় হয়ে জোঁকাহাট আত্রাই নদী পাড় হয়ে শশুড় বাড়ি পার্শ্ববর্তী বাগমারা উপজেলার সোনা ডাঙ্গা গ্রামে ঈদের দাওয়াত খাওয়ার জন্য রওনা দেন। মাঝপথে বেলা সাড়ে ১১ টার দিকে কসব ইউনিয়ন পরিষদের পাশে প্রায় ১০০ ফুট দূরত্বে (পলাশবাড়ি- পাঁজরভাঙ্গা) সড়কে পৌঁছলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরত্বও আহত হয়। অপরদিকে,

তার স্ত্রী এবং ছেলের স্ত্রীসহ তারাও আহত হন। এদের মধ্যে আছিয়া জান্নাতকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসনিম হোসাইন আরিফ আছিয়া জান্নাতকে নিহত বলে ঘোষনা করেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান। অপরদিকে রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ী (খামারপাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে সিএনজি চালক মিজানুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিএনজি জব্দ করাসহ চালককে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category