• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়- চাঁদ

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আরও সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হারুনুর রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু সাঈদ চাঁদ।

তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে,”—বলে মন্তব্য করেন চাঁদ বলেন, রাজশাহী-৬ আসনে বিএনপির লক্ষ্য স্পষ্ট- গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে ও দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে নিবেদিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন,“দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। যারা কঠিন সময়ে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।”
বিএনপির এই প্রার্থী বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়।

বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। “জনগণের আস্থা অর্জনই এখন আমাদের প্রধান লক্ষ্য।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,সাধারন সম্পাদক নাসির উদ্দীন,উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে এই আসনে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল, অ্যাডভোকেট ফিেেরাজ আহমেদ রঞ্জু, সুরুজ্জামান সুরুজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, মহিলা নেত্রী সোনিয়া আক্তার শাপলা, বাঘা পৌর কৃষক দলের আহবায়ক আলী হোসেন জনি, সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ন সম্পাদক তহিদুল ইসলাম, মজনুর রহমান সুরুজ সহ স্থানীয় তরুণ নেতাকর্মীরা।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category