• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং নারীদের নিরাপত্তার সহ মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার বাহিরগোলা মোড় শহীদ নুর হোসেন চত্বরে ও বামনডাঙ্গা ডাকবাংলো মোড়ে ছাত্র জনতার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিভিন্ন স্লোগানে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধন চালাকালিন সময় বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা দিন দিন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নর পিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। মাগুরায় ধর্ষিত ওই শিশুর ধর্ষককে অনতিবিলম্বে গ্ৰেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

তারা আরও বলেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসুচি পালন করবে বলে ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category