• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ, ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভী ও সম্পাদক আমানুজ্জামান সিউল কর্র্তৃক স্বাক্ষরিত ৭৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি প্রকাশ হওয়ায় ১০ জুলাই বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি এম এম কলেজের সভাপতি সৌরভ বাবু ও সম্পাদক সুমন বাবুর নেতৃত্বাধীন কমিটির সদস্যরা।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারমান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ শাখার সহ-সভাপতি জায়েদ হোসেন রাশেদ, রাজু ইসলাম, যুগ্ম সম্পাদক মুরাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক একে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষনায় করায় সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু ও সম্পাদক সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং শিক্ষার্থীদের কল্যাণে সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category