• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁয় এক বৃদ্ধসহ তিন মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

গৌতম কুমার মহন্ত স্টাফ রিপোর্টারঃ নওগাঁর কয়েক স্থান থেকে এক বৃদ্ধসহ তিনজনের মরদেহ উদ্ধার।জেলার ধামইরহাটে সড়কের পাশের ড্রেন থেকে নিতাই রবিদাস (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার চকবদল গ্রামের রাস্তার পাশে ড্রেন থেকে তার মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করে।নিতাই চন্দ্র রবিদাস উপজেলার সেননগর গ্রামের শ্রী বিনয় রবিদাসের ছেলে।থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন নামের একটি কোম্পানিতে ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজার পদে চাকরি করতেন।গত সোমবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে যায়।মঙ্গলবার সকালে ওই স্থানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।থানা পুলিশ ঘটনা স্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।ওসি আরো জানান,মরদেহের কপালে ও মাথার কয়েক স্থানে গুরুতর আঘাত ও জখমের ক্ষত পাওয়া গেছে।মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অপর দিকে জেলার সাপাহার উপজেলার লক্ষীপুর এলাকার নির্জন আম বাগান থেকে আনুমানিক (৬০)বছর বয়সের অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।৬ অক্টোবর বিকেলে ওই এলাকায় স্থানীয় এক ছেলে ছাগল চড়াতে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে লোকজনকে জানায়। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনা স্থলে থেকে পেট কেটে নাড়ি-ভুড়ি বেড়িয়ে আসা অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দীন জানান,ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।এছাড়াও বাড়ির পাশের খাদের পানিতে পড়ে ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলার পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন গ্রামের মামুনুর রশিদের পুত্র সাজিদ হোসেনের (৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেলা ১২টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত খাদে পড়ে যায় সাজিদ।পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেজবাউল ইসলাম জানান, সাজিদকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category