• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁয় ছুরিকাঘাতে যুবক নিহত

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছুরিকাঘাতে ইমন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে সদর উপজেলার ভবানীপুর গ্রামের কসিমের মোড়ে এই ঘটনাটি ঘটে। নিহত ইমন হোসেন সদর উপজেলার ভবানীপুর মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে সদর উপজেলার ভবানীপুর গ্রামের কসিমের মোড় নাকমস্থানে ইমনসহ ওই গ্রামের বেশ কয়েকজন যুবক বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এর একপর্যায় ইমনকে ছুড়িকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে রয়েছে। এবিষয়ে থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category