• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

নওগাঁর বলিহার রাজবাড়িকে পুরাকীর্তি ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁ জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী বলিহার রাজবাড়ি সংরক্ষণের ঘোষণা দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সব প্রক্রিয়া শেষে রাজবাড়িকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে অধিদপ্তর। এ নিয়ে এক সপ্তাহ আগে সাইন বোর্ড টানানো হয়েছে।

২০২২ সালের ৪ জানুয়ারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত একটি পত্রে নওগাঁ সদর উপজেলার ‘বলিহার রাজবাড়ি’র ভূমির তফসিল জানতে চেয়ে নওগাঁ জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বলিহার রাজবাড়ির তফসিল জানতে চেয়ে চিঠি পাঠান। এরপর ভূমির তফসিল প্রস্তুত করে জেলা প্রশাসক কার্যালয়ে গত ৩০ জানুয়ারি পাঠানো হয় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে।

ভূমি তফসিলে বর্ণিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন অনুসারে সংরক্ষণযোগ্য বলে সংরক্ষণের সুপারিশ করা হয়। পুরাকীর্তিস্থলের জন্য ৩.৬৩ একর ভূমি জরিপের মাধ্যমের নির্ধারণ করা হয়।

সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জয়গির পেয়ে বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। বলিহার জমিদারগরা তাদের জমিদারির বিভিন্ন স্থানে স্থাপনা গড়ে তোলেন, যার একটি বলিহার রাজবাড়ি।

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু জানান, গেজেট হাতে পাওয়ার পর প্রাচীন স্থাপনাটি সংরক্ষণের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড দেয়া হয়েছে।

তিনি আরও জানান, স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কার করে আগের আদলে ফিরিয়ে আনতে একটি প্রকল্পের মাধ্যমে এ কাজ করার উদ্যোগ নিয়েছে জ্যেষ্ঠ কর্তৃপক্ষ। এর মাধ্যমে বলিহার রাজবাড়িটিকে আকর্ষণীয় করার পরিকল্পনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category