• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁয় ইটভাঙা ট্রলির চাপায় সিএনজি’র যাত্রী এনজিও কর্মীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মে, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ইটভাঙ্গা ট্রলির চাপায় সিএনজির যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সান্তাহার- নাটোর আঞ্চলিক সড়কের সাহাগোলা-শিমুলিয়া নামক স্থানের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন অফিসার মইনুর রহমান। এছাড়া আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত সঞ্জয় আইডিএফ নামক একটি এনজিওতে আত্রাইয়ে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী বাঘা এলাকায় বলে জানা গেছে।

সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান, সঞ্জয় আইডিএফ এনজিও’র আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। এদিন সকালে বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে আত্রাই অফিসে যাচ্ছিলেন। আর একই দিক থেকে যাচ্ছিল ইট ভাঙার একটি ট্রলি। সিএনজিটি ওভারটেক করার সময় হঠাৎ করে ইট ভাঙ্গার ট্রলি বাঁক নেয়। ফলে সিএনজিটি সরাসরি গিয়ে ধাক্কা লাগে ওই ট্রলির সাথে। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হয় আরো কয়েকজন।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে জানানোর হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category