• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁয় টেন্ডার প্রক্রিয়ায় আটকে আছে বছর ধরে আ লিক মহাসড়ক উন্নয়ন

দিনকাল বিডি / ২৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

গৌতম কুমার মহন্ত ঃ একবছরেও সড়ক ও জনপথ বিভাগের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আটকে আছে নওগাঁর মহাদেবপুরসহ জেলার আ লিক মহাসড়কের উন্নয়ন কাজ। কবে নাগাত এই টেন্ডার প্রক্রিয়া শেষ হবে এ নিয়ে কোন মন্তব্য করতে নারাজ সড়ক ও জনপথ বিভাগ। চলতি বছরের ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় ১ হাজার ১শ ৮৫ কোটি টাকা ব্যয়ে আ লিক ও মহাসড়ক উন্নয়নের অনুমোদন হয়। জেলার মহাসড়কের উন্নয়নে একনেকের সভায় অনুমোদন পেলেও নওগাঁর সড়ক ও জনপথ বিভাগের উদাসিনতায় টেন্ডার প্রক্রিয়া গতকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সম্পন্ন হয়নি। এক হাজার ১৮৫ কোটি টাকা ব্যয়ে সড়ক বিভাগের ৩ টি আ লিক ও ৩ টি মহাসড়ক উন্নয়নে অনুমোদনকৃত প্রকল্প গুলোর মধ্যে রয়েছে জেলার নওগাঁ-বগুড়া-মহাদেবপুর-পতœীতলা-ধামইরহাট-জয়পুরহাটের সঙ্গে আ লিক ও মহাসড়কের উন্নয়ন, নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া মোড় থেকে ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী পর্যন্ত ৫১.৪৯৮ কিলোমিটার সড়ক উন্নয়নে ৪৪৮ কোটি টাকা, সান্তাহার থেকে নওগাঁর আত্রাই ৫.৪৪ কিলোমিটার ও ঢাকা মোড় থেকে রানীনগর পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক উন্নয়নে ৬৫ কোটি টাকা, নওগাঁ-বদলগাছী-পতœীতলা-সাপাহার-পোরশা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সড়ক উন্নয়নে ও নওগাঁ জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাইগাঁর মাতাজীর মোড় হয়ে পতœীতলা পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক উন্নয়নে ৪০৫ কোটি টাকা, সড়াইগাছী-পোরশা সড়ক ও মহাদেবপুর শহরের মাছের মোড় থেকে নিতপুর পর্যন্ত ৩৭ দশমিক ৯৩০ কিলোমিটার রাস্তার উন্নয়নে ১৪ কোটি টাকা, বদলগাছী-জয়পুরহাট-আক্কেলপুর-ভান্ডারপুর সড়ক থেকে বদলগাছী ব্রীজ পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক উন্নয়নে ৪১ কোটি টাকা, মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা সড়ক এবং মান্দা ব্রীজ থেকে নিয়ামতপুর পর্যন্ত ১৮.২৫০ কিলোমিটার সড়ক উন্নয়নে ৮০ কোটি টাকা একনেকের সভায় অনুমোদন হয়। নওগাঁর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, বিভিন্ন সমস্যার কারনে ওইসব সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। তবে কিছু কিছু সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও অধিকাংশ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি বলে ওই প্রকৌশলী জানান। এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে আর কতদিন লাগবে এমন প্রশ্নে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি। নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন বর্তমান সরকার সারাদেশে যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছেন। তারই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চলতি বছরের ২২ মার্চ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category