• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁয় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

আল ফাহাদ ইসলাম,
নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ট্রাকের চাপায় খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার নওগাঁ-রাণীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর গেঞ্জির মিল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করেছে। নিহত খোরশেদ আলম সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী হঠাৎপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন এর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষতদর্শী সূত্রে জানা যায়, রাণীনগর থেকে একটি ট্রাক নওগাঁ শহরের দিকে আসছিল। অপরদিকে ব্যাটারি চালিত ভ্যান রাণীগর উপজেলার দিকে যাওয়ার পথে নওগাঁ-রাণীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর গ্রামে গেঞ্জির মিল নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক খোরশেদ আলম রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করলে শহরের বাইপাসে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দুর্ঘটনার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category