• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউজ্জামানের বিরুদ্ধে চাচাকে মারধরের অভিযোগ

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে জমি- সংকান্ত পারিবারিক বিরোধ চলে আসছিল ভাইদের দুইটি পক্ষের মধ্যে একটি পক্ষকে ডেকে নিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউজ্জামান খান ও তার পক্ষের লোকজনের বিরুদ্ধে।এই ঘটনায় ত্রিশাল থানায় ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬ ও অন্যান্য ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

জানাগেছে গত ১৬/০৬/২০২৩ তারিখ বিকালে ৩:৩০ মিনিটের সময় উপজেলার সাউথকান্দা গ্রামে ভাইদের মধ্যে জমি সংকান্ত বিরোদের জের ধরে( সেনা অবসর) প্রাপ্ত মোঃ মজিবর রহমান খান কে ডেকে নিয়ে ব্যাপক মারধর করা হয়। জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউজ্জামান খান ও তার নেতৃত্বে এই ঘটনা টি ঘটেছে। পরে স্থানীয় লোককজন এসে গুরুতর আহত মোঃ মজিবর রহমান খানকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়,এই ঘটনায় আহতের স্ত্রী মোছাঃ কামরুন্নাহার রুপা তাদের কে আসামী করে একটু মামলা দায়ের করেন।মামলায় মশিউজ্জামান খানসহ অন্যান্য আসামীরা হলেন এমদাদ খান,জয়নাল আবেদীন খান, ইব্রাহিম খান।
মামলার বাদী কামরুন্নাহার রুপা জানান আমাদের ছেলে সন্তান না থাকায় জোরপূর্বক জমি জমাসহ অন্যান্য সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই মহলটি পায়তারা করে আসছে আমার স্বামী কে মারধরের ঘটনায় জড়িতদের কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ত্রিশাল থানার এস আই আমিরুল ইসলাম জানান অভিযোগ পাওয়ার পরে ঘঠনা স্থল পরিদর্শন করে মামলা টি এফ আই আর করা হয়েছে ,আসামীদের গ্রুেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে মশিউজ্জামান খানকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেন নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category