• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলের ফতেপুর ইউপি চেয়ারম্যান ভুলুর ইন্তেকাল

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে, ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত বিএনপি দলীয় চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটে মল্লিকপুর বাজরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজিউন)। মৃতের স্ত্রী ফাতেমা বেগম জানান, সাদির আহম্মেদ ভুলু(৫৭) দীর্ঘদিন যাবত হৃদরোগে রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফজরের নামাজের ওজু করার সময় বাড়ির আঙিনায় পড়ে গিয়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বহু আত্মীয়স্বজন ও দলীয় কর্মী-সমর্থক রেখে যান। বৃহস্পতিবার বিকেল ৪টায় খোলসী কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলুর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সদ্য পদত্যাগকারী বিএনপি দলীয় সংসদসদস্য আলহাজ¦ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হকসহ স্থানীয় সাংবাদিকগণ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category