• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরের বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার ইন্তেকাল করেছেন।

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ মে, ২০২৩

মোঃ আতাউর রহমান
লালপুর ( নাটোর) প্রতিনিধি
জাতির শ্রেষ্ঠ সন্তান নাটোর জেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ( ৫ই মে) সকাল সাড়ে সাতটার সময় ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওয়ালিয়া হাকিমুন্নেছা মহিলা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার দীর্ঘদিন কর্মজীবনে বিভিন্ন সুগার মিলে কেমিষ্ট হিসেবে সুনামের সহিত কাজ করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার নাটোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার নাটোরের লালপুর উপজে ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ১৯৪৮ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন । পিতা মরহুম রুস্তম আলী সরকার, সাবেক চেয়ারম্যান ও মাতা মরহুম মেহেরুন নেছা বেগম। স্ত্রী আমিনা আক্তার। মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের মেয়ে নুরজাহান কানিজ ও ছেলে অধ্যাপক ড. মঞ্জুরে মওলা, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category