• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

নাটোরের লালপুরে তীব্র লোডশেডিংয়ে গ্রাহকদের জনজীবন অতিষ্ঠ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

আনিসুর রহমান (নাটোর ) প্রতিনিধি :
দেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুরে আষাঢ়ের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তার ওপর দেড় ঘণ্টা লোডশেডিংয়ের পর এক ঘণ্টা করে বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকায় ভোগান্তিতে দুর্বিসহ হয়ে উঠেছে মানুষ।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন লালপুর জোনাল অফিস সূত্রে জানা যায়, অন্তর্ভুক্ত বিদ্যুতায়িত গ্রাম ২০১৭ টি। সঞ্চালন লাইন ৯৬৫ কিলোমিটার। সংযোগপ্রাপ্ত ৭০ হাজার ৬০৯ জন গ্রাহকের সর্বোচ্চ চাহিদা সাড়ে ২৬ মেগাওয়াট। সেখানে মঙ্গলবার (২৫ জুন) বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে ৯ থেকে ১১ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান না থাকায় লোডশেডিং হচ্ছে বলে জানায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

জানা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলগুলো পড়েছে লোডশেডিংয়ের কবলে। দিন-রাত সমানতালে লোডশেডিং হচ্ছে এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা। ফলে শিশু-বৃদ্ধসহ বাড়িতে থাকা অসুস্থ মানুষজনকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তাদের বিশ্রামের প্রয়োজন হলেও বিদ্যুৎ না থাকায় ঘরে থাকতে পারছেন না তারা। ফলে গাছের ছায়ায় মাদুর বিছিয়ে বিশ্রাম নিতে হচ্ছে। এ ছাড়াও খাবার রান্নাসহ ঘরের আনুষঙ্গিক কাজ করা নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা। রাতেও বিদ্যুতের একই অবস্থা হওয়ার কারণে ভোগান্তি আরও বেড়েছে।

এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া আক্তার বলেন,সমনে পরীক্ষা, তীব্র গরম আর রাত-দিন মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে বিদ্যুতের এই অবস্থায় পড়াশোনায় মনোযোগী হতে পারছি না। এতে পরিক্ষা দু:চিন্তায় আছি। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম জানান চাহিদার থেকে আমরা ৫০ শতাংশেরও কম সরবরাহ পাচ্ছি, তিনি আরো জানান লালপুর জোনাল অফিসে দিনে চাহিদা ১৮ মেগাওয়াট তার বিপরীতে সরবরাহ পাচ্ছি ১০ মেগাওয়াট, এবং রাতে চাহিদা ২৬ মেগাওয়াট তার বিপরীতে গত রাতে পাওয়া গেছে ৯ থেকে ১০ মেগাওয়াট।

একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা জানান, অতিরিক্ত লোডশেডিং এর কারণে বিদ্যুৎ না থাকায় জনগণ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে ফলে জনগণের ভোগান্তি বাড়ছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার সরকার জানান অতিরিক্ত গরমের কারণে চাহিদার চেয়ে উৎপাদন ও সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দয়ারামপুর সাব জোনের এ জি এম মনিমুল ইসলাম জানান বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, কয়েকটি পাওয়ার প্ল্যান্ড ডেমেজ হয়ে গেছে , তবে কয়েকদিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category