• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরের লালপুরে সিআইসিকে বদলির প্রতিবাদে আখ চাষীদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্র-১ এর সিআইসি শাফি উদদৌলাকে বদলি করার প্রতিবাদে ও তাকে বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয় আখ চাষীরা।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইক্ষু কেন্দ্রের সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও আখ চাষী হুমায়ুন কবির, কৃষক মোজাম্মেল হক, ফজলুল হক, মোকলেসুর রহমান, হাসানুর রহমান, আবু হানিফ প্রমুখ।

মানববন্ধনে কৃষকরা বলেন গত (২৯অক্টোবর) সিআইসি শাফিউদদৌলাকে পানসিপাড়া কেন্দ্র-১ ইক্ষু ক্রয় কেন্দ্র পদায়ন করা হয়, পরবর্তীতে অর্থের বিনিময়ে কর্তৃপক্ষ শাফিউদদৌলাকে সরিয়ে অন্য একজনকে এখানে দিয়েছে। উক্ত মানববন্ধন থেকে প্রায় শতাধিক কৃষকরা শাফিউদদৌলাকে পানসিপাড়া-১ ইক্ষু ক্রয় কেন্দ্রে পুনর্বাহালের দাবী জানান।

এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা বলেন সে রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা থেকে বিতর্কিত, একটি বদলি করা হয়েছিল সেটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে, ওখানে একটি গ্রুপ তাকে চাই, একটি গ্রুপ চাইনা, এটি আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category