• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরে ধর্ষণের আসামিদের মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদ

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরে আছিয়া ধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত চার আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে নাটোর স্বার্থরক্ষা কমিটি এ কর্মসূচি পালন করে। নাটোর স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াসের নেতৃত্বে আহ্বায়ক কমিটির সদস্য অনিক সরকার, বুশরাত জাহান বন্নী, স্বাধীন, শারমিন শায়রা ফাঁসির মঞ্চ তৈরির কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় যুগ্ম সদস্য সচিব নাহিদ আহমেদের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। নাটোর স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বঙ্গমাতা কবিতায় শেষ দুই লাইনে বলেছে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ তো করনি। আমরা এমনই এক জাতি যারা নিজের মা ও বোনদের ধর্ষণের বিচার দ্রুত সময়ের ভেতর করতে পারিনা।

এদেশে ধর্ষকের পক্ষে এখনো আইনজীবী পাওয়া যায়। সারাদেশে দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা নাটোর থেকে ফাঁসির মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছি। সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ জানান, আমরা দাবি করছি, দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। এই কর্মসূচিতে নাটোর স্বার্থ রক্ষা কমিটি ও নাটোরের সর্বস্তরের ছাত্র জনতা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category