• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নাটোরে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ প্রেমিক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

আনিসুুর রহমান নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে বেড়াতে গিয়ে গোপনে এক কলেজ ছাত্রীর নগ্ন ভিডিও চিত্র ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় কৌশিক (২১) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কৌশিক একই এলাকার জুয়েল ইসলামের ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র। ভুক্তভোগী ছাত্রী একই উপজেলার বাসিন্দা।

নলডাঙ্গা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে প্রেমিকা নিয়ে বেড়াতে আসে প্রেমিক কৌশিক। এসময় প্রেমিকার ছবি তোলার ফাঁকে গোপনে নগ্ন ভিডিও চিত্র ধারণ করে কৌশিক। পরে কৌশিক তার প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দিলে তা প্রত্যাখান করে ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত হয়ে কৌশিক তার প্রেমিকার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ভুক্তভোগী ওই ছাত্রী গত ৬ আগস্ট বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা আবুল কালাম জানান, অভিযুক্ত কৌশিককে গ্রেফতার এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category