• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলে ১২ঘন্টার আল্টিমেটাম:। সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি আগামী ১২ঘন্টার মধ্যে বাতিল না করলে সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী দিয়েছে কমিটির বঞ্চিতরা। সোমবার বিকেলে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারী দেন তারা। এসময় তারা বলেন, অবৈধ ও পকেট কমিটি বাতিল, আগের আহবায়ক কমিটি পুনর্বহাল সহ চারদফা দাবী জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫জানুয়ারী ২৯৫জনকে সদস্য করে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন, নাটোর জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। সে কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে আসছিলো। কিন্তু আগের কমিটি বিলুপ্ত না করে হঠাৎ করে গত ২৮ফেব্রুয়ারী ভোরে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দুই শতাধিকের অধিক সদস্য করে আরেকটি কমিটি ৬মাসের জন্য ঘোষণা করা হয়। কিন্তু বর্তমান এই কমিটির বেশির ভাগ সদস্য আন্দোলনের সাথে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তি একাধিক স্থানে রেখে কমিটি ঘোষণা করা হয়। যা সংগঠনের সাথে আদর্শিক ভাবে সাংঘর্ষিক। এসময় সংবাদ সম্মেলনে বলা হয়, এক দফা আন্দোলনকারী ছাত্রদের ন্যায়সংগত দাবীকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবী জানানো হয়। অন্যথায় রেলপথ এবং সড়ক পথ অবরোধ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা। এসময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মশিউর রহমান ফুয়াদ, সুব্রত সরকার, অনিক সরকার সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category