• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিখোঁজের ৫দিন পর কচুরি পানার নিচে মিললো কিশোরের মরদেহ

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে নিখোঁজের ৫দিন পর শাওন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চরগোবিন্দী এলাকার কেকরা নদীতে কচুরি পানার নিচে থেকে নিহত শাওনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাওন চরগোবিন্দী বাংলাবাজার এলাকার গোলাম মোস্তফার ছেলে। এঘটনায় ৩জনকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।
আটকরা হলেন, মাহমুদপুর ইউনিয়নের আজিজপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে বিদ্যুৎ (১৭), মাদারগঞ্জ উপজেলার ধলিরবন্দ এলাকার আলিমুদ্দিন প্রামানিকের ছেলে ইসমাইল হোসেন (২১) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সুমন আকন্দ (২২)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় শাওন বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে নিহতের বাবা গোলাম মোস্তফা মেলান্দহ থানায় অভিযোগ করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিহত শাওনের মোবাইলসহ ওই গ্রামের পাশের আজিজপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে বিদ্যুৎ মিয়াকে (১৭) আটক করে পুলিশ। আটক বিদ্যুতের দেয়া তথ্যের ভিত্তিতে চরগোবিন্দি বাংলাবাজারের পাশে কেকরা নদীর কচুরিপানার নিচ থেকে নিহত শাওনের মরদেহ উদ্ধার করার পর অভিযান চালিয়ে মাদারগঞ্জ উপজেলার ইসমাইল ও সুমন আকন্দকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় লিখন বাবু নামে এক ব্যক্তি জানান, নারী সংক্রান্ত শত্রুতার জের ধরে অভিযুক্তদের সাথে নিহত শাওনের কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়রা বসে মিমাংসা করে দিলেও আমরা মনে করছি তারাই শাওনকে ডেকে নিয়ে হত্যা করেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যা। এঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহত শাওনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্ততি চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category