• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিখোঁজের চারদিন পর পুকুরের পানিতে ভেসে উঠলো যুবকের মরদেহ

দিনকাল বিডি ২৪ / ২৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত চার দিন যাবৎ খোঁজে পাওয়া যাচ্ছিলো না মোহাম্মদ আলী (৩৫) নামের এক যুবককে। অবশেষে আজ(১৪ ফেব্রুয়ারী)বুধবার উপজেলার বড়হিত ইউনিয়নের নিজ-পুবাইল গ্রামের আবুল হাসেমের পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ। নিহত মোহাম্মদ আলীর বাড়ি বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল গ্রামে। তিনি একই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, পুকুরে ভাসছিল মোহাম্মদ আলীর মরদেহ।

তার পড়নে ছিলো সাদা ও কালো রঙের চেক শার্ট। লাশ উদ্ধারের সময় মরদেহ থেকে বেরিয়ে আসছিল দুর্গন্ধ। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ছিলেন একজন মৃগীরোগী। পেশায় ছিলেন একজন কৃষক। চার দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন তিনি। পরিবারের লোকজন প্রথমে ভেবেছিলেন মোহাম্মদ আলী শ্বশুর বাড়ি গিয়েছেন। কিন্তু সেখানে না যাওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাননি। এমতাবস্থায় বুধবার সকালে নিজ-পুবাইল গ্রামের মো. আবুল হাসেমের পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

মোহাম্মদ আলীর বড় ভাই সিদ্দিক মিয়া বলেন, ‘আমার ভাইটি ছিলো খুব সরল সহজ। সে ব্রেন টিউমারে ও মৃগীরোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মৃগীরোগের কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।’ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ বলেন, ‘ খবর পেয়ে ঘটনাস্থলে মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তের জন্য আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category