• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি ক্ষমতায় আসবে – হেলেন জেরিন খান

দিনকাল বিডি ২৪ / ১৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান ।

বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে আনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি তৌফিকা কালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার প্রমুখ ।

আলোচনা সভায় প্রধান অতিথি হেলেন জেরিন খান । বলেন, বর্তমান সরকার প্রতিবছর বাংলাদেশ থেকে এক লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে দূর্নীতি করে। এদেশে নারীদের নিরাপত্তা নেই। সন্ত্রাসের রাজত্বে পরিনত করেছে দেশকে। আমরা এই দেশকে দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশে পরিনত করতে চাই। এজন্য মহিলা দলের সদস্যদের সরকার পতনের আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান সাবেক এই সংসদ সদস্য।

তিনি আরো বলেন, অবৈধ সরকারের পদত্যাগই জাতীয়তাবাদী শক্তির একমাত্র দাবি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সেই আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা। সরকারের পদত্যাগের পরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category